• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে তৃণমূল জনপ্রতিনিধিদের  সাথে অমিতের মতবিনিময় 

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপির বিভিন্ন স্তরের কয়েকশ’ জনপ্রতিনিধি এই সভায় অংশ গ্রহণ করেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে বিএনপি ঘোষিত ৩১ দফা পৌঁছে দিতে নানা রকমের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি ভোটার ও দলের কর্মী সমর্থকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd