• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট, ২৫ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে দুর্বৃত্তদের নাশকতায় এক মৎস্যচাষীর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ইকরামুল ইসলামের মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে সব মাছ মরে যায়।
ইকরামুল জানান, সংসারের খোরাক জোগাতে ও ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। এমনকি বাড়ির গবাদি পশু বিক্রি করেও ঘেরে টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু রাতের আঁধারে এ ঘটনার কারণে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
তিনি প্রশাসনের কাছে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd