• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বেনাপোলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
জনসভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জাকের পার্টির সভাপতি ও যশোর জেলা জাকের পার্টির কার্যকরী সদস্য মোঃ সবুর খান। প্রধান অতিথি ছিলেন যশোর সাংগঠনিক বিভাগের সভাপতি ও যশোর জেলা জাকের পার্টির সভাপতি হাজী মহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি, যশোর জেলা শাখা; মাওলানা আব্দুস সবুর, সভাপতি, যুব ওলামা ফ্রন্ট, যশোর জেলা শাখা; তোহিদুর রহমান, সভাপতি, ছাত্র ফ্রন্ট, যশোর জেলা শাখা প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাকের পার্টি দেশ, জাতি ও ধর্মের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান জানান। সেই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে দলীয় কর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে একটি শান্তিপূর্ণ র‍্যালি বের হয়ে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd