• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ভারতে পালানোর পথে যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

পাকিস্থান থেকে দেশে ফেরার আকুতি শওকত আলীর

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
 শওকত আলী খোকন(৫০) ভাগ্যর চাকা ঘোরাতে আজ থেকে ৩৪ বছর আগে পারি জমান পাকিস্তানে সেই থেকে আজও রয়ে গেছেন সেখানেই। পারিবারিক সুত্রে জানাগেছে, ১৯৯০ সালে যশোর শহরের সিভিল কোর্ট এলাকা থেকে কয়েকজন বন্ধু একসাথে পাড়ি জমান পাকিস্থানে। ৯১ সালে অর্থাৎ এক বছর পরে বাড়িতে খবর পাঠান শওকত ভালো নেই। পরিবারের সাথে শওকতের  শেষ কথা হয় ৯১ সালে এর মাঝে শওকত হারিয়েছে বাবা জয়নুল আবেদিন, বড় ভাই আবু বক্কর ও বোন ফাতেমাকে। ভাগ্যর কি নির্মম পরিহাস বাবা ভাই বোন কারো মৃত্যু সংবাদে বাড়ি ফিরতে পারেনি শওকত আলী।
যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র শওকত আলী খোকন বর্তমানে রয়েছেন পাকিস্থানের কুইজদার এলাকায় এটি করাচি থেকে কুইটা শহরে যাওয়ার পথে।এদিকে জীবিত থেকেও ৩৪ বছর যাবত সন্তানের মুখ দেখতে না পারায় পাগলপ্রায় গর্ভধারারিনি মা সখিনা বেগম। শওকত আলীর ছোট ভাই আ: হাকিম জানায়, তাদের নিকটআত্মীয়র মাধ্যমে পাকিস্থান হাইকমিশনারে শওকত আলীর জন্ম নিবন্ধনের একটি কপি পাঠানো হয়েছে। শওকত আলীর ভাই হাকিমের স্ত্রী শিরিনা বেগম বলেন, তাদের পরিবারে জানাবোঝা লোক না থাকায় আরও হতাশা বাড়ছে। কোথায় যাবেন কার কাছে যাবেন তা বুঝে উঠতে পারছেননা এ পরিাবরটি। এ বিষয় সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন শওকত আলীর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd