• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে গণঅধিকার পরিষদে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতা

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী গণঅধিকার পরিষদে যোগ দেন। এ সময় তারা ফুল দিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং যশোর জেলা সভাপতি এবিএম আশিকুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলসহ আটজন জেলা পদধারী নেতা। এছাড়া বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোর কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু, জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (মুরাদ), সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসেন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-মানবাধিকার সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd