• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সব দলিল যাচ্ছে অনলাইনে, ভূমি মালিকদের করণীয়

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রি অফিসে রাখা সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হবে।

এর ফলে কয়েক ক্লিকেই দলিল খোঁজা, যাচাই ও ডাউনলোড করা যাবে। আইনজীবীদের মতে ভূমি মালিকদের জন্য এটি সুখবর। এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দলিল সংগ্রহ সম্ভব হবে।

তবে ১৯৪৭ ও ১৯৭১ সালের মতো সময়ের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে পাওয়া যাবে না। এসব দলিল যাদের কাছে আছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে কপি জমা দিতে হবে।

ডিজিটাল দলিল সিস্টেম দুর্নীতি ও প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে। আগে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো কয়েক হাজার টাকা, অথচ সরকারি ফি মাত্র ২০ টাকা। নতুন সিস্টেম চালু হলে এই হয়রানি আর থাকবে না।

ভূমি মালিকদের করণীয়

  • সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।
  • অনলাইনে পাওয়া যাবে না এমন দলিল কপি আকারে জমা দেওয়া।
  • জাল দলিল গ্রহণযোগ্য নয়।

প্রকল্প শেষ হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নির্ধারিত ফি দিয়ে দলিল ডাউনলোড করা যাবে। মূল দলিল হারালেও অনলাইন কপি প্রমাণ হিসেবে কার্যকর হবে।

দীর্ঘমেয়াদে সুবিধা

  • জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমবে,
  • প্রবাসীরাও সহজে দলিল পাবেন,
  • নাগরিকদের সেবা হবে দ্রুত ও স্বচ্ছ।

সব মিলিয়ে, এই উদ্যোগ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে নতুন যুগে নিয়ে যাবে।

 

 

সূত্র  :জ/ক

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd