• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বাঘারপাড়ায় দেশ ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশত মহিলাদের মাঝে ছাতা বিতরণ

Reporter Name / ৬৪১ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়ায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান দেশ ফাউন্ডেশন এর উদ্যোগে অর্ধশতাধিক মহিলাদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চাড়াভিটায় অবস্থিত দেশ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর নাজিম উদ্দিন আল- আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: ফজলুল হক, সহকারি নির্বাহী পরিচালক আফরোজা পারভিন, স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ও শাখা ব্যবস্থাপক মো: রাজিব হাসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রখর রোদ ও বৃষ্টির দিনে মহিলাদের চলাফেরায় যেন ভোগান্তি না হয়, সেজন্য তাদের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে স্থানীয় মহিলারা নিজেদের প্রতি যত্নশীল দৃষ্টি ও সহযোগিতা পাওয়ায় আনন্দিত।

ছাতা পেয়ে মহিলারা দেশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ বিষয়ে দেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ( ফাউন্ডার) ফজলুল হক বলেন,
“মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে চাই। এ ধরনের ছোট উদ্যোগগুলো প্রবীণদের জীবনে স্বস্তি আনবে বলে আমাদের বিশ্বাস।”

স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও মানবিক সেবায় কাজ করছে দেশ ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd