• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব

Reporter Name / ৭০৭ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এসব কথা বলেন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd