• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

লইয়ার্স কাউন্সিল যশোরের সিরাতুন্নবী (স.) তঁার আদর্শ ব্যক্তিগত ও সামাজিকভাবে অনুসরণ  করে একটি সুন্দর সমাজ গঠন করা যায়

Reporter Name / ৬৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
লইয়ার্স কাউন্সিল যশোরের সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও সুন্নাহ হলো মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সামাজিক, অর্থনৈতিক সমস্যার সমাধান করা যেতে পারে। তঁার দেখানো পথ অনুসরণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তঁার আদর্শ ব্যক্তিগত ও সামাজিকভাবে অনুসরণ করে একটি সুন্দর সমাজ গঠন করা যায়। বৃহস্পতিবার আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তার এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ ও অ্যাভোকেট গাজী এনামুল হক।
লইয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ভিপি আব্দুল কাদের, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, সেক্রেটারি এমএ গফুর, সিনিয়র আইনজীবী ইমামুল হাসান, মনজুর কাদের আশিক, গাজী মাহাফুজুর রহমান, আলমগীর সিদ্দিক, আকম মনিরুল ইসলাম, হাবিব কায়ছার, শাহরিয়ার হক রিফাত, আজহারুল ইসলাম, রেজাউল করিম, তাজ উদ্দীন আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ওয়াজিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd