• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর নবীন নগর ব্রীজ সংলগ্নে স্থানীয় জনতা ও প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হযরত আলীর ছেলে রাইসুল ইসলাম (৩৩) এবং আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮) তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় রাইসুল ইসলামকে এক বছর এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জাহাঙ্গীর আলমকে ৯ এর (ক) ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd