• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন এক বাংলাদেশি নারী

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হয়ে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক বাংলাদেশি নারী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর বিকেলে সাড়ে তিনটায় বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে।

ফেরত আসা নারীর নাম মোছাঃ রেশমা খাতুন (২৪)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতল বাতে গ্রামের মোঃ মোস্তফা মোল্লার মেয়ে।

সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে পাসপোর্টে ভারতে প্রবেশ করেন রেশমা। পরবর্তীতে পশ্চিমবঙ্গের বাইকেল্লায় গৃহকর্মীর কাজ করার সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। এঘটনায় ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং এক বছর ১১ মাস বাইকেল্লা কারাগারে সাজাভোগ করেন।

কারাভোগ শেষে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনি কার্যক্রম শেষে রেশমা খাতুনকে বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd