• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ভ্রুনো হত্যার অভিযোগে প্রেমিক শিহাবের  বিরুদ্ধে যশোর আদালতে মামলা

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক ও ভ্রুনো হত্যার অভিযোগে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রেমিক শিহাব শিকদারের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আতোয়ার রহমান অভিযোগটি এজাহাজার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামি শিহাব শিকদার ভোলা বোরহান উদ্দিন থানার মাস্টার বাজার দেওলা শিকদার বাড়ির শাহাবুদ্দিন শিকদারের ছেলে ও চাকরির সুবাদে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী তালাক দেয়ায় এ মেয়ে নিয়ে ২০২৪ সালের ১ মে থেকে শহরের নওয়াপাড়া রোডের একটি ভবনের ৪র্থ তলার একপি ফ্লাটে বসবাস শুরু করেন। একই ভবনের দ্বিতীয় তলায় একাই ভাড়া থাকতো আসামি শিহাব শিকদার। নানা অজুহাতে ওই নারীর সাথে সখ্যতা গোড়ে তোলে শিহাব। এক পর্যায়ে শিহাবের বিয়ের প্রলোভনে পড়ে যায় ওই নারী। শিহাব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। ওই নারী এক পর্যায়ে অন্তসত্তা হয়ে পড়ে। শিহাবকে বিয়ের জন্য চাপ দিলে ঘোরাতে থাকে। শিহাব পরবর্ততে ডাক্তার দেখিয়ে বিষয়টি নিশ্চিত হয়।  সন্তান নষ্টের উদ্দ্যেশে শিহাব কৌশল করে মাথা ঘোরা ও বমি বন্দের কথা বলে একটি ওষুধ খাওয়ায় ওই নারীকে। পরদিন ওই নারী অসুস্থ হয়ে পড়ে এবং কয়েদিন পর আল্টাসনো করে নিশ্চিত হন গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এরপর থেকে শিহাব তার সাথে যোগাযোগ বিচ্ছিন করে দেয়। গত ১৫ আগস্ট শিহাবের সাথে দেখা হলে সে বিয়ে করতে অস্বীকার করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কৃতপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd