
আহবান প্রতিবেদক :
যশোরের খড়কির ট্রাক হেলপার আসাদুল ইসলাম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই অভিজিৎ সিংহ রায় এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন খড়কি দক্ষিণপাড়ার এরফান হোসেন, বামনপাড়ার এরফার হোসেন চৌধুরী ওরফে বিপ্লব, আব্দুল কারিম রোডের নয়ন ও খোলাডাঙ্গার আল আমিন। এদের মধ্যে নয়ন পলাতক।
২০২৪ সালের ২ নভেম্বর ভোরে খোলাডাঙ্গা এলাকায় আসাদুলকে ছুরিকাঘাতে জখম করে ফেলে রাখা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক অমতের বিয়ে নিয়ে বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে জানা গেছে।
তদন্তে এরফানকে আটক ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। স্বীকারোক্তি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।