• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জন আটক

Reporter Name / ৩৫৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোর ডিবি পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। আটক দুইজন হলো, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী শেখপাড়ার মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন (৪৪) এবং নড়াইলের লোহাগড় উপজেলার মহিশাপাড়া শেখবাড়ির মৃত আকরাম শেখের ছেলে রেজাউল ইসলাম (৫১)।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, গত শনিবার রাত পৌনে নয়টার দিকে গোপন সূত্রে সংবাদ পান চঁাচড়া আকিজ ফিলিং স্টেশনের বিপরীতে একটি স্টুডিও’র সামনে মোটরসাইকেলে বসে দুই ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সাথে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরো জানিয়েছেন, আসামিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সারাদেশে মাদক বিক্রি করে থাকে। আসামি কামাল হোসেনের নামে যশোর, নড়াইল, ঝিনাইদহ ও চট্রগ্রামের বিভিন্ন থানায় ৬টি মামলা চলমান রয়েছে। আর আসামি রেজাউলের বিরুদ্ধে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন থানায় ৫টি মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd