• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

Reporter Name / ৬৯৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক:

হেযবুত তওহীদের যশোর জেলা শাখার উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত এ সভায় জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ এবং সঞ্চালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন।

মূল প্রবন্ধে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং সংঘাত সৃষ্টি করেছে। কেবল আল্লাহর জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। তিনি আরও বলেন, ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম প্রকৃত স্বাধীনতা ভোগ করবে, তবে মিথ্যা, গুজব বা পরনিন্দা প্রচার করা যাবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ ও খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ বিষয়ে লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে এ প্রস্তাবনা প্রচার করছে।এক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd