• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে ‘বৃষ্টি স্কিল ডেভেলপমেন্ট ল্যাব’ (বিএসডিএল)। বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টি।

২০২৫ সালে প্রতিষ্ঠিত বৃষ্টি স্কিল ডেভেলপমেন্ট ল্যাব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। এখানে বিউটিফিকেশন, ব্লক-বাটিক ও স্ক্রিন প্রিন্টসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। পাশাপাশি এএসএসইটি (ASSET) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু প্রশিক্ষণ ও সনদ প্রদান নয়; বরং প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আধুনিক প্রশিক্ষণ পরিবেশ, প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে বিএসডিএল।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফারজানা ইয়াসমিন বৃষ্টির উদ্যোক্তা হয়ে ওঠার গল্পও বেশ সংগ্রামের। ২০১৯ সালে মাশরুম প্রকল্পের মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের শুরু। এরপর ঘরে তৈরি খাবারের ব্যবসা, অনলাইন ব্যবসাসহ বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি। এসব উদ্যোগের অভিজ্ঞতা তাঁকে নতুনভাবে ভাবতে শেখায় এবং বৃহত্তর পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

একপর্যায়ে তিনি উপলব্ধি করেন, শুধু নিজের কর্মসংস্থান সৃষ্টি নয়, অন্যদেরও দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠা করেন বৃষ্টি স্কিল ডেভেলপমেন্ট ল্যাব।

ফারজানা ইয়াসমিন বৃষ্টির লক্ষ্য, যশোরের তরুণ-তরুণী ও নারীদের এমনভাবে দক্ষ করে গড়ে তোলা, যাতে তাঁরা প্রশিক্ষণ শেষে চাকরির পাশাপাশি নিজেরাই ব্যবসা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

উদ্যোক্তা জীবনে নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার মুখোমুখি হলেও সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন তিনি। তাঁর মতে, উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের সফলতা অর্জন নয়, বরং অন্য মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি করা।

ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ফারজানা ইয়াসমিন বৃষ্টির। নতুন প্রশিক্ষণ ট্রেড চালু, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রশিক্ষিত জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে বৃষ্টি স্কিল ডেভেলপমেন্ট ল্যাবকে আধুনিক দক্ষতা উন্নয়নকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি।

ফারজানা ইয়াসমিন বৃষ্টির বিশ্বাস, একজন মানুষকে দক্ষ করে গড়ে তোলা মানে শুধু তাঁর নিজের জীবন পরিবর্তন নয়, বরং একটি পরিবার ও সমাজের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা। নিজের প্রতিষ্ঠার পাশাপাশি অন্যদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন এই নারী উদ্যোক্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd