• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

শিশুর সুষ্ঠু বিকাশ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষাবিদ ও প্যারেন্টিং বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, শিশুর মানসিক বিকাশ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা জরুরি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক, গবেষক ও প্যারেন্টিং ট্রেইনার ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক গাউসূল আজম।

বক্তারা বলেন, সন্তানকে শুধু ভালো ফলাফলের জন্য চাপ না দিয়ে তার মেধা, আগ্রহ ও সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে হবে। ভালোবাসা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবেশের মাধ্যমে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ড. জসিম উদ্দিন ও তামান্না রহমান উপমা। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সের পাশাপাশি কালচারাল ফেস্টে শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd