• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর আহ্বান যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে  অভিভাবক আটক যশোরে ককটেল আতঙ্ক , বিস্ফোরক মামলা হলেও  ১৫ আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যশোরের চৌগাছায় মেয়ের বাড়িতে গিয়ে জামাতার হাতে শ্বশুর আহত যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের হাঁটতে পারেন না, তবুও ককটেল মামলার আসামি মাছ ব্যবসায়ী তানভীর পরিবারের প্রশ্ন, অসুস্থ মানুষটি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে জড়িত হলেন? যশোরে তৃণমূল জাগপা নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত সাংবাদিক কাজী রফিকুলের বোনের দ্রুত সুস্থতা কামনা যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর আহ্বান

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে স্মারকলিপি দিয়ে চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার এবং আগামী মাঘী পূর্ণিমার আগেই টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর দাবি জানান কমিটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, ভবদহ অঞ্চলের মানুষ বছরের পর বছর স্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমডাঙ্গা খাল সৃষ্টি করা হলেও দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার প্রকল্প নেওয়া হয়। পাশাপাশি গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের দরপত্র সম্পন্ন হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও এখনো মূল কাজ শুরু হয়নি।

কমিটির অভিযোগ, ২৭টি বিলের পানি নিষ্কাশনের প্রধান নদী হরির অন্তত পাঁচ কিলোমিটার অংশ এখনো দুই ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়নি। অপসারণ করা হয়নি সব ক্রস বাঁধও। এ ছাড়া ভবদহ সুইচগেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানো হয়েছে। মুক্তেশ্বরী নদীতে অসংখ্য নেট-পাটা ও শ্যাওলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বিলগুলোতে চার থেকে পাঁচ ফুট পানি থাকায় অধিকাংশ জমিতে আসন্ন মৌসুমে ফসল উৎপাদন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্মারকলিপিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, আগামী মাঘী পূর্ণিমার জোয়ার থেকে নদীতে ব্যাপক পলি জমতে শুরু করবে। যথাযথ ব্যবস্থা না নিলে ১৪০ কোটি টাকা ব্যয়ে খনন করা নদীগুলো আবারও ভরাট হয়ে আগামী বছরও ভবদহ অঞ্চল জলাবদ্ধতার কবলে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাঘী পূর্ণিমার আগেই দামুখালি বিলে টিআরএম চালু করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার সম্পন্ন করা, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর স্থানগুলো খনন করে গভীর করা, মাঘী পূর্ণিমার আগে আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু, আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ শেষ করা এবং ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালা কার্যকর করা।

এ ছাড়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এলাকার অনেক মৎস্যঘেরের মালিক রাস্তা বেড়ি হিসেবে ব্যবহার করছেন। কোথাও কোথাও কালভার্ট ও খালের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি বোরিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলনও চলছে। এসব অনিয়ম বন্ধে ঘের নীতিমালা কার্যকর করার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সব কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধ দ্রুত অপসারণের আশ্বাস দেন। তবে টিআরএম চালুর বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান। একই সঙ্গে মৎস্যঘের নীতিমালা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখের বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক, রাজু আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd