• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি, মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর আহ্বান যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে  অভিভাবক আটক যশোরে ককটেল আতঙ্ক , বিস্ফোরক মামলা হলেও  ১৫ আসামি অধরা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন যশোরের চৌগাছায় মেয়ের বাড়িতে গিয়ে জামাতার হাতে শ্বশুর আহত যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের হাঁটতে পারেন না, তবুও ককটেল মামলার আসামি মাছ ব্যবসায়ী তানভীর পরিবারের প্রশ্ন, অসুস্থ মানুষটি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে জড়িত হলেন? যশোরে তৃণমূল জাগপা নেতার পিতার কুলখানি অনুষ্ঠিত সাংবাদিক কাজী রফিকুলের বোনের দ্রুত সুস্থতা কামনা যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে  অভিভাবক আটক

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের ঝিকরগাছায় সন্তানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবকের নাম মো. ইউনুস আলী। তাঁর ছেলে আরফিন আহমেদ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হয়।

বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ফলাফল প্রকাশের পর ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া অভিযুক্তের স্ত্রী ও স্থানীয় ব্যক্তি নয়ন দর্জির বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিষ্ঠানের বিষয়ে বিরূপ মন্তব্য এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন তাঁরা।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd