• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

Reporter Name / ৭১১ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক:
 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যশোর শহরের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প থেকে প্রায় দেড় হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।
যশোর নগর বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে চোখ, নাক-কান গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক, শিশু রোগ ও মেডিসিন বিভাগের ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা ড্যাবের নেতা ডা. মেজবাউর রহমান, ডা. ফারুক এহতেশাম আল পরাগ, ডা. রবিউল ইসলাম তুহিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির খুলনা বিভাগীয সাংগঠনিক সম্পাদ অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এজাতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রায় ২ লাখ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি ক্যাম্প গুলোর মাধ্যমে রোগীদের কাঙ্খিত সেবা প্রদান করা হবে বলে তিনি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd