• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। যশোর শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক যশোর বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার বিএসপির ২৬৪তম মাসিক  সাহিত্যসভা অনুষ্ঠিত ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

শহিদ জয়,যশোর :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারি কর্মকর্তাদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এমন সেবা দিতে হবে, যা নিয়ে কোনো নাগরিকের প্রশ্ন কিংবা অভিযোগ থাকবে না। ভূমি অফিসসহ সরকারি কোনো দপ্তরেই সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত এক টাকাও নেওয়া যাবে না।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। সাধারণ মানুষকে যেন সেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে না হয়, সে জন্য সরকার কাজ করছে। জনগণের কষ্ট ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে একটি গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সব মানুষের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমিসংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষকে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা প্রত্যেক নাগরিককে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, সরকারি দপ্তরগুলো জনগণের সেবা দেওয়ার জন্য। তাই সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং দ্রুততম সময়ে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যেন হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে যান। সেখানে তিনি ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন। এসব উন্নয়নকাজের মাধ্যমে এলাকার নাগরিকদের চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd