• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। যশোর শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক যশোর বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার বিএসপির ২৬৪তম মাসিক  সাহিত্যসভা অনুষ্ঠিত ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলোকেন’ নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শহিদ জয়,যশোর :

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান নামে এক ব্যক্তি। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহানাজ খাতুন শানতলা এলাকার মো. আতিয়ার রহমানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, পরিকায় লিপ্ত এমন সন্দেহে  চার মাস আগে স্ত্রী শাহানাজ খাতুনকে তালাক দিয়েছিলেন আতিয়ার রহমান। তবে গত সপ্তাহে তাদের সন্তান রায়হানের মধ্যস্থতায় বাবা ও মা পুনরায় এক ছাদের নিচে সংসার শুরু করেন। কিন্তু এর মধ্যেই ফের স্ত্রীর প্রতি সন্দেহের জেরে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতেই শাহানাজ খাতুনকে হত্যা করেন আতিয়ার রহমান।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত স্বামী আতিয়ার রহমান থানায় উপস্থিত হয়ে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান আরো জানান,আতিয়ার রহমান বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd