• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চাঁদা না দেওয়ায় কসাই আহত

Reporter Name / ৩৪৯ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলায় চাঁদাবাজদের হামলায় নজরুল ইসলাম (৪২) নামে এক কসাই আহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম (কসাই নজরুল) আরবপুর কাঁচাবাজারে মা-বাবা মিট হাউজের সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় দীর্ঘদিন ধরে দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একই ইউনিয়নের মহুরী মাসুদুর রহমান টিটু গাজী (৪৫) মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দেন। পরে টিটু গাজী লাথি ও কিল-ঘুষি মেরে নজরুলকে আহত করেন। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনতাই করে পালিয়ে যান।
চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে নজরুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd