• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর বাহাদুরপুরের আলী হোসেন হত্যা মামলায় দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা এলাকার আলী হোসেন হত্যা মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন হোসেন। একই সাথে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় পঁাচ জনের অব্যহতির আবেদন করা হয়েছে।
অভিযুক্ত আসামিরা হলো, যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার মবজেল বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম নবাব ও ঝিনাইদাহ সদরের কঞ্চনপুর গ্রামের অমল কুমার বিশ্বাসের ছেলে দীপক কুমার বিশ্বাস।
মামলার অভিযোগে জানা গেছে, আলী হোসেন বাহাদুরপুর তেঁতুলতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি মাটি-বালি ও পুরাতন মটর গাড়ির ব্যবসা করত। এছাড়া আলী হোসেন এলাকায় মাদক ব্যবসা ও চঁাদাবাজি করতেন। এতে বাধা দেয়ায় নবারের মা ও পিতাকে গালিগালাজ করে আলী হোসেন। আলী হোসেনের অত্যাচারে অতিষ্ট হয়ে ওফে এলাকাবাসী। ২০২৪ সালের উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতিক পাশ করায় পরদিন প্রীতিভোজের আয়োজন করা হয়। ৬ জুন উপশহর ই-ব্লকের ১ নম্বর রোডের মাথার প্রীতিভোজের খাওয়া দাওয়া শেষে গভীর রাতে মোটরসাইকেলে আলী হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাহাদুরপুর পার্কের সামনে পেঁৗছালে আসামিরা আলী হোসেনকে ধরে পাশের মেহগনি বাগানে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মঞ্জুয়ারা বেগম ছয় জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুই জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় আসামি সিরাজুল ইসলাম সিরাজ, ইকরামুল সরদার, আনিচুর রহমান টোকন, ইসরাজুল ও এনামুল শেখের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত দীপক কুমার বিশ্বাসকে পলাতক দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd