• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি আটক

Reporter Name / ৩৩৫ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোল  প্রতিবেদক :

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় কোনো দালাল বা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালান। এসময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার পূর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই উপজেলার পাতালিয়া গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৫), যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের সরোয়ার বিশ্বাসের কন্যা শাপলা খাতুন (২৩), ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার কন্যা সুমি আক্তার (২৪)।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd