• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে একদিনের বিচারিক আদালতে মাদক ও চুরির দায়ে ৪ জনের কারাদণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের আদালা চার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। সোমবার আলাদা রায়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ও সাকিব আহমেদ ইমন এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো যশোর শহরের কুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেব চৌধুরীর ছেলে সবুজ চৌধুরী, চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার ফরিদ আহম্মেদের ছেলে নাঈম মোহাম্মদ শিমুল, ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার হোসেন আলীর ছেলে মনিরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে আব্দুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দুপুরে যশোর শহরের চুড়িপট্টি মোড় থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে সবুজ চৌধুরীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয় তাকে। গতকাল এ মামলার শুনানি ও আসামি দোষস্বীকা রকরায় বিচারক তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সবুজ ঝুমঝুমপুর উত্তরপাড়ার মৃত আবু তালেব চৌধুরীর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার থানাপাড়ায় আনিসুর রহমানের মুদি দোকানের সামনে থেকে নাঈম মোহাম্মদ শিমুলকে আটক করে পুলিশ। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনসহ আটক শিমুলকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে চৌগাছা মাঠপাড়ায় মনিরুল ইসলামকে চার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক মামলার শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় তাকে এক মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, ঝিকরগাছার বেলেবটতলা বালুর মাঠসংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুর রহমানকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের একটি কলকেসহ আটক করে পুলিশ। এ ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয় আব্দুর রহমানকে। মামলার শুনানি শেষে ও আসামি দোষস্বীকার করায় বিচারক তাকে এক মাস ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd