
আহ্বান নিউজ:
যশোরের মনিরামপুর থেকে মাছ নিয়ে আসার পথে নসিমন ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে যশোরের তেঁতুলতলা পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের আফসার শিরানীর ছেলে ইব্রাহিম (২৫) ও সোলায়মানের ছেলে মিলন (৩২) এবং যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের হাসেম মোড়লের ছেলে ফরিদ হোসেন (৪২)।
আহত ইব্রাহিম ও মিলন নসিমনে ছিলেন। অপরদিকে ফরিদ হোসেন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে সকাল ৭টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজন পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।