• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে, অল্পের জন্য রক্ষা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে বালুবোঝাই একটি ট্রাক। এতে খুঁটিটি ভেঙে বিদ্যুতের তারসহ সড়কের ওপর পড়ে যায়। পরে ট্রাকটি একটি চায়ের দোকানের বসার বেঞ্চ ভেঙে রাস্তার পাশের একটি জামগাছে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর জামে মসজিদ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির নম্বর ঝিনাইদহ-ট-১১-১৪৫২।
স্থানীয়দের ধারণা, ট্রাকটির ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর সড়কে বিদ্যুতের তারসহ খুঁটি পড়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তবে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
এ ঘটনায় দ্রুত ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারণ করে দুর্ঘটনার ঝুঁকি দূর করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd