
আহ্বান নিউজ:
যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার ৮৫ বছর বয়সী দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মায়ের অভিযোগ, গত ২২ অক্টোবর বিকেল ৩টার দিকে নূর আহমদ নামে ওই ব্যক্তি নিজ কক্ষে শিশুটিকে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। রোববার (২৫ অক্টোবর) শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।