• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জমির বেড়া খুলতে গিয়ে ব্যবসায়ী হেনস্তার শিকার, পুলিশের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি এলাকার ব্যবসায়ী আমির হোসেন নিজের কেনা জমির বেড়া খুলতে গিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর জমিতে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
আমির হোসেনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তিনি। এ ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অর্থ নেওয়া ও হয়রানির অভিযোগও তুলেছেন তিনি।
আমির হোসেন জানান, ২০১০ সালে আব্দুর রশিদের কাছ থেকে পাঁচ লাখ টাকায় জমি কেনার পর থেকে ভোগদখলে ছিলেন তিনি। গত ২০ সেপ্টেম্বর কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী জমিতে বেড়া দিয়ে গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। পরে বিরোধ নিরসনে থানায় অভিযোগ দেন।
ভুক্তভোগীর দাবি, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে স্থানীয় এক যুবলীগ নেতা তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন। পরে তদন্ত কর্মকর্তা আরও চার হাজার টাকা নেন বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া থানায় বৈঠকে জমি তাঁর পক্ষে রয়েছে বলে সিদ্ধান্ত হলেও বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর।
তবে অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা ইলিয়াস হোসেন। তিনি বলেন, থানায় বসেও সমস্যার সমাধান হয়নি। তবে আমির হোসেনের সঙ্গে তাঁর কোনো ধরনের আর্থিক লেনদেন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd