আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কিসমিস ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৪০টি শাড়ি, ২ কেজি কিসমিস ও ১৪২টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার ১০০ টাকা।