• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে সড়ক দুর্ঘটনায় তিন তরুণ নিহত,ইমামসহ আহত ৩

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া ইজিবাইকের ধাক্কায় এক মসজিদের ইমামসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। এ ঘটনায় বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, যশোরে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ইজিবাইকের ধাক্কায় আমিনুর (৫৫) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মৃত আশরাফের ছেলে। যশোরের সূতিঘাটা মসজিদে ইমামতি করার পাশাপাশি তিনি ওই এলাকার একটি মাদ্রাসার সামনে ভাড়া বাসায় থাকেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd