• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
উপজেলা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে জেলা জাতীয় পার্টি। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে শহরের গোহাটা রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী খবির গাজীর নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও দড়াটানা চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সামনে এক পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন,“উপজেলা ব্যবস্থা বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একটি যুগান্তকারী ও ঐতিহাসিক উদ্যোগ। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতেই এরশাদ সরকার এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরশাদের পতনের পর বিএনপি সরকার উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তা পুনঃপ্রতিষ্ঠা করে। তবে উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম না রেখে জেলা পর্যায়ে ফিরিয়ে নেওয়ায় সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে দূরত্ব ও ভোগান্তি তৈরি হয়েছে।”
তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রশাসনিক সেবা সহজ করতে উপজেলা পরিষদকে আরও কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, “উপজেলা ব্যবস্থার প্রতিষ্ঠাতা হিসেবে পল্লীবন্ধু এরশাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
কর্মসূচিতে জেলা ও সদর উপজেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টি: আহ্বায়ক ফসিয়ার রহমান ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
জেলা জাতীয় পার্টি: যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, বাদল চাকলাদার ও আবদুল লতিফ রানা।
অঙ্গসংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ: নেতা শেখ ফরিদ, আরোজ আলী, সাইদ আলম, ইকরাম হোসেন জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভার মধ্য দিয়ে জাতীয় পার্টির উপজেলা দিবসের দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd