
আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় এলিন (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মিয়াবাড়ি এলাকায় হাকিমপুর-বারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত এলিন যাত্রাপুর গ্রামের আবু তালেবের সন্তান। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।