• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, শোকনিরবতা পালন ও শপথ পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, তরুণ কমরেড, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় ছাত্রদলের যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটি, যশোরের লাল মশাল, শহীদ স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা, মনিরামপুর ও কেশবপুর কমিটি এবং আসাদ স্মৃতি সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, স্থানীয় তরুণ কমরেড, আদিবাসী জনগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৩ অক্টোবর মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন এলাকা থেকে পাকিস্তানি শাসকদের সহযোগী রাজাকার বাহিনী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হরি নদীর সেতুর ওপর গুলি করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
শহীদ পাঁচ বিপ্লবী ছাত্র আন্দোলন, কৃষক সংগঠন ও বিপ্লবী কমিউনিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং জীবন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন শ্রদ্ধা নিবেদনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd