• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক খোকনের মৃত্যু, সাবেক মেয়র মারুফুল ইসলামের শোক

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক, যশোর চেম্বার অব কমার্সের অর্থবিষয়ক সম্পাদক ও শহরের মাইকপট্টি এলাকার খোকন ইলেকট্রিকের স্বত্বাধিকারী বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী সৈয়দ শাহাজাহান আলী খোকন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোরের সাবেক মেয়র আলহাজ্ব মারুফুল ইসলাম এবং তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত।
শোকবার্তায় সাবেক মেয়র আলহাজ্ব মারুফুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর ভুলত্রুটি ক্ষমা এবং জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, নিজামদ্দিন অমিতও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সৈয়দ শাহাজাহান আলী খোকন যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মাইকপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মিষ্টভাষী, হাসিখুশি ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত খোকনের মৃত্যুতে স্বজন, বন্ধু, ব্যবসায়ী মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর যশোর ইনস্টিটিউট মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd