
আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৭ প্যাকেট ঘাসের বীজ, ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ি, ৩টি কম্বল, একটি চাদর, ৬ প্যাকেট ফুচকা, ৪ কেজি কিশমিশ ও ১৩৬টি প্রসাধনসামগ্রী।