• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব শেষ করেছে বিজিবি

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন ছিলেন। গত বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হওয়ার পর নিরাপত্তার দায়িত্বও সম্পন্ন করেছে বিজিবি।
৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম রিজিয়নের সাত জেলার ৩৭টি উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা। পাশাপাশি গোপালগঞ্জে দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসনের অনুরোধে যশোর রিজিয়ন থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর ব্যাটালিয়নসহ যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবির দায়িত্ব পালন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd