• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চাঁদা তোলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
চাঁদা তোলাকে কেন্দ্র করে সোহেল রানা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা| সে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গয়েরপুর গ্রামের সফিয়ার রহমানের ছেলে| বুধবার সন্ধ্যা ৭টার দিকে রানার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে| স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়| বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন|
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে স্থানীয় সাগর (৩৫), জসিম (৪০), সালাউদ্দিন (৪৫) এবং দেলু চেয়ারম্যান (৪৫) সাথে সোহেল রানার বিরোধ চলছিল| বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় অভিযুক্তরা রামদা,চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে সোহেল রানার বাড়ির সামনে যায়| এবং তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে| এ সময়
পরিবারের লোকজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়|
হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, সোহেল রানার শরীরে ধারালো অস্ত্রের একাধিক চিহ্নিহ রয়েছে| সোহেল রানার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান হাসান|
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মনির হাসান জানান,ঘটনার বিবরণ কোতোয়ালি থানায় জানানো হয়েছে| আহতের পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd