• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও ৭ জন আটক

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় চিহ্নিত মাদক কারবারি রহিম উদ্দিনকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রায়পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে আটক করা হলো।
আটক ব্যক্তিরা হলেন রায়পাড়ার রনির স্ত্রী পিংকি, কাইয়ুম শেখের স্ত্রী পারভীন ওরফে কুটি, কালু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহান, তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর স্ত্রী রওশন আরা বেগম ও তাঁর মেয়ে নদী আক্তার শ্রাবন্তী এবং মৃত নান্নু ওরফে লালু শেখের দুই ছেলে রনি ও কালু। তবে দেওয়া তথ্যে আটক ব্যক্তিদের নামের তালিকায় আটজনের উল্লেখ রয়েছে।
এর আগে পুলিশ তুলাতলা এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে রবিউল ইসলাম রনিকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে রহিম উদ্দিন একটি পুঁটলি ফেলে পালিয়ে যান। পরে ওই পুঁটলি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রহিমকে আটকের চেষ্টা করলে মাদক কারবারিরা পুলিশের কাজে বাধা দেন এবং সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এ সময় কনস্টেবল ইরফান আলীকে চড়, লাথি ও ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।
খবর পেয়ে এসআই জাবেদ আলী অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেন। এ ঘটনায় রবিউল ইসলাম রনিকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।
পরে এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd