• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে রেল প্রকল্পের সাইটে ঢুকতে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের বাঘারপাড়ায় রেল প্রকল্পের কাজের সাইটে অনধিকার প্রবেশে বাধা দেওয়ায় সাব্বির সরদার (২৪) নামে এক নৈশপ্রহরীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে।

গত ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামদিয়া রেলস্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। আহত সাব্বির সরদার উপজেলার ভিটাবল্যা গ্রামের হাশেম মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাব্বির ওই প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ঘটনার দিন জুয়েল, শামীম, রাব্বি, অনিক ও বিপ্লব নামের পাঁচ যুবক কাজের সাইটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সাব্বির বাধা দিলে তাঁরা সংঘবদ্ধ হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাঁকে পরবর্তী সময়ে আবারও মারধর ও হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে সাব্বির বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাঘারপাড়া থানার ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, “অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd