• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুস সালাম আজাদ। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
এর আগে তিনি যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের পর সিটি কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুকুল হায়দার, যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক আব্দুল হালিম, ড. আনোয়ার ইকবাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মদন মোহন দাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের হিসাব বিভাগের উপপরিচালক ফজলুর রহমান, অডিট কর্মকর্তা খুরশিদ মল্লিক এবং সিটি কলেজের প্রধান সহকারী আসলাম হোসেনসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd