আহ্বান নিউজ:
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ ভাড়াটিয়া বাসায় নেশাখোর স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতরত আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছ শনিবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ফাতেমা খাতুন গোপ সেন্ট্রাল রোডস্থ মিথুনের বাসার ভাড়াটিয়া।
একাই রোডের কোন হোটেলের স্বত্বাধিকারী সোহেল তাকে রাত ৮ টায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
বাসার অন্য ভাড়াটিয়া লাবনী খাতুন জানিয়েছেন, ফাতেমার স্বামী মনিরুল ইসলাম মাদক সেবী। নিয়ে সংসারে তাদের সব সময় গোলযোগ লেগে থাকে। রাত সাড়ে ৭ টার দিকে ফাতেমা খাতুনের সাথে মনিরুল ইসলামের সাংসারিক বিষয় নিয়ে গোলযোগ হয়। গোলযোগের এক পর্যায়ে ফাতেমার গলায় তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং হত্যার চেষ্টা চালায়। এতে তার গলার অংশবিশেষ কেটে গেলে তিনি গুরুতরা আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর দ্রুত তাকে অপারেশন করা হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।