• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘের ভাবগান

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
ফকির লালন শাহ ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রাচ্যসংঘের উদ্যোগে ভাবগানের আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের সভাপতি খবির উদ্দিন সুইট। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহানূর রহমান। এ সময় প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা গবেষক বেনজীন খান, সাবেক সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাবগানের আসরে শিল্পী আলমগীর হোসেন ‘আমি অপর হয়ে বসে আছি’ ‘ধন্য ধন্য বলি তারে’ ‘পরের দ্রব্য পরের নারী’ শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন ‘সত্য বল সুপথে চল’ ‘সময় গেলে সাধন হবে না’ ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ‘মিলন হবে কত দিনে’ শিল্পী শহিদুল ইসলাম ‘যেখানে সায়ের বারামখানা’ ‘ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদে’ পরিবেশন করেন।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তাঁর গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে। প্রাচ্যসংঘের আয়োজিত ভাবগান আসরে পরিবেশিত লালনের গানগুলো সে কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd