• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে সম্প্রীতি শোভাযাত্রা, ধর্ম-বর্ণনির্বিশেষে নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

শহিদ জয়,যশোর :
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার আহ্বানে যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সম্প্রীতি শোভাযাত্রা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের লালদিঘি পাড়ের হরিসভা মন্দির চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
শোভাযাত্রার আগে হরিসভা মন্দিরের সামনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল চেতনা। তাই একটি নিরাপদ, কল্যাণমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা বাড়ানোর বিকল্প নেই।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে বক্তারা আরও বলেন, উৎসব কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তাঁরা বলেন, সমাজে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ পরিহার করে একে অপরের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার পাশাপাশি সব নাগরিকের জন্য সমান অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও সম্প্রীতির স্লোগানে মুখর শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা তুলে ধরেন। নানা ধর্ম ও পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌলা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আয়োজিত এ শোভাযাত্রার মধ্য দিয়ে যশোরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd