
আহ্বান নিউজ:
মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে যশোরে তিন যুবককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়ার নুর ইসলামের ছেলে জহিরুল ইসলাম মারুফ (৩৪), আলী আহমেদের ছেলে সজল ইসলাম (২৫) এবং শহরের ষষ্টিতলাপাড়া বসন্ত কুমার রোডের শ্যামল মণ্ডলের ছেলে অপু মণ্ডল (২৩)।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এসআই রকি মণ্ডল শহরের রেলস্টেশন বাজারপাড়া থেকে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আদালতে দাখিল করা হলে বিচারক প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।