• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর চৌগাছায় ধারালো অস্ত্রের কোপে চারজন আহত

Reporter Name / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের চৌগাছায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে ধারালো অস্ত্রের কোপে চারজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার স্বরূপদহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। আহতরা হলেন মাকাপুর গ্রামের মহিদুল ইসলাম (৫৫), তার ছেলে আব্দুল আহাদ (৩০), নওদাপাড়া গ্রামের আতিয়ার রহমান (৫০) ও ইউনুস আলী (৪৩)।
স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের লিজ নেয়া পুকুরের পানি ধানের ক্ষেতে পড়াকে কেন্দ্র করে প্রথমে আতিয়ার রহমানকে মারধর করেন প্রতিপক্ষ বিল্লাল ও তার চাচা রফিকুল। পরে হাসপাতালে থেকে ফেরার পথে রাতে মহিদুল ইসলাম, তার ছেলে ও ইউনুস আলীর ওপর দলবদ্ধভাবে হামলা চালায় বিল্লাল, নাসির, জসিম, সুমন, ফারুক, জাহিদুলসহ ১৫-১৬ জন। তারা চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কোপায়।
আহতদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছেন। মহিদুল ইসলাম বিএনপির কর্মী হওয়ায় অতীতে নাশকতা মামলার আসামিও ছিলেন। বর্তমানে বিরোধের আড়ালে প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তারা।
পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd