• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নকশা অনুমোদন ছাড়াই যশোরে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর শহরের বি-ব্লকে মারকাজ মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন ১০ তলা ভবনটির বিরুদ্ধে অনুমোদিত নকশা না মানার অভিযোগ উঠেছে। আগে অনিয়ম শনাক্ত করে সংশোধনের নির্দেশ দেওয়া হলেও নতুন নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো কাগজপত্র জমা পড়েনি। এর মধ্যেই ভবনটির নির্মাণকাজ চলছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যশোর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব জানান, ভবনটির চারপাশে নির্ধারিত জায়গা রাখা হয়নি এবং নির্মাণকাজও অনুমোদিত নকশা অনুযায়ী হয়নি। এ কারণে ভবন কর্তৃপক্ষকে সংশোধন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল।

তিনি আরও জানান, তাঁর দপ্তরে এখনো নতুন নকশা বা সংশ্লিষ্ট কাগজপত্র জমা পড়েনি। ভবনটিতে আবারও নির্মাণকাজ চলার বিষয়টি সরেজমিনে যাচাই করতে ফিল্ড অফিসার পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবন কর্তৃপক্ষকে পুনরায় নোটিশ দেওয়ার কথা জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণসংক্রান্ত ছাড়পত্র ও বর্তমান নির্মাণকাজের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd