• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আটক

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে সন্ত্রাসবিরোধী, বিশেষ ক্ষমতা ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছার হীজলী গ্রামের মশিয়ার রহমান, শার্শার পাঁচভুলট গ্রামের হযরত আলী, বেনাপোলের বুঝতলা গ্রামের ইসমাইল সরদার, কেশবপুরের কোমরপুর গ্রামের আব্দুল আহাদ এবং যশোর সদর উপজেলার রূপদিয়া খানপাড়া গ্রামের রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, মশিয়ার রহমান ও আব্দুল আহাদ সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। হযরত আলী ও ইসমাইল সরদার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এবং রফিকুল ইসলাম নাশকতার মামলায় অভিযুক্ত। চৌগাছা, শার্শা, বেনাপোল ও কেশবপুর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd