• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শহিদ জয়, যশোর :

যশোরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি প্যারেড পরীক্ষা পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।

এ সময় বোর্ডের সদস্য সাতক্ষীরা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোরের ‘ক’সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) পরিদর্শক মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া যশোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd